ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর-সৈয়দপুর রেল পথের বেলাইচন্ডী রেল স্টেশন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর রেল লাইনের পশ্চিম পাশের জমিতে লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ এ ফোন দেন স্থানীয়রা। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। লাশটি রেল লাইনের পশ্চিমে ২৫ ফিট দূরে জমিতে থাকায় সীমানা নিয়ে জটিলতার সৃষ্টি হয় ।
পরে পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মোঃ রায়হান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। এসময় মৃত ব্যক্তির বুকের বা পাশে , মাথার পেছনের অংশে ক্ষতের চিহ্ন এবং বাঁ পা ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। পরে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, মডেল থানার ওসি আবুল হাসনাত খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর পৌনে তিনটার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তে কাজ করা হচ্ছে।

লেখক