ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১

আতিকুর, ঝিনইগাতী শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার হোসেন নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার রাত ১০ টার দিকে ইয়াবা বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, এব্যাপারে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে

লেখক