ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ী জেলা ঃ

রাজবাড়ীতে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনির স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

২০ শে অক্টোবর শুক্রবার দুপুরে বাদ জুম্মা জেলা ইমাম কমিটির উদ্যোগে শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করে ধর্মপ্রাণ মুসল্লিরা এক হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিশু থেকে বৃদ্ধরা, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সবাই সবকিছু ভুলে গিয়ে অংশ নেয়।

ওই সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াছ মোল্লা, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন আব্বাসী, সহ সভাপতি মওলানা সিরাজুম মুনির, মওলানা আলাউদ্দিন, মওলানা আওয়াবুল্লাহ আনছারি, মওলানা আঃ খালেক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল হোসেন শফিক সহ ধর্মপ্রাণ মুসলমানেরা।

আলোচনা সভা শেষে ছালমা হোটেলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর সভার সামনে হয়ে ১নং রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এবং ইজরায়েলের পন্য বর্জন করতে আহবান জানান।

লেখক