ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দু’ভাই-সহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকার বিএসআরএম গেইটের বিপরিত দিক থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার নুর নবীর ছেলে মো: ফরহাদ (১৮), নাছির উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (২৩), আলা উদ্দিনের দুই ছেলে রেজাউল করিম (২৪) ও মো: ফজল করিম (২১)।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি চালিত অটোরিকশাসহ দু’ভাই-সহ চারজনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি ধারালো রামদা সদৃশ বড় ছোরা, দুই বোতল বিদেশী মদ ও এক কেজি গাঁজা উদ্ধার জব্দ করা হয়।

তিনি আরো জানান, তাদের সাথে থাকা অটোরিকশা ডাকাতির কাজে ব্যবহৃত হয়ে থাকে। তারা সঙ্ঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত। এছাড়াও পরস্পর যোগসাজশে সু-কৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (বিদেশী মদ ও গাঁজা) চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছে বলেও জানান তিনি। আটককৃত আসামীদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক