ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মিজ্ কাজী নিশাত রসুল।

২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় সাদুল্লাপুর উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মিজ্ কাজী নিশাত রসুল।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক মোঃ শহিদুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহবুবুল আলম বসুনিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোছাঃ সুমনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড. মোঃ শাহিনুল ইসলাম মন্ডল, খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনজুরুল ইসলাম রেজওয়ান প্রমূখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা চেয়ারম্যান ও দপ্তরের কর্মকর্তাগণ সাদুল্লাপুরের উন্নয়নের লক্ষে করনীয় সম্পর্কে অবহিত করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে সাদুল্লাপুরের সার্বিক উন্নয়ন কর্মকান্ড বিষয়ে দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন।

লেখক