ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে একদিনে বিএনপি ও জামায়াতের ১৪৭ নেতাকর্মী গ্রেপ্তার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার ১১টি থানা এলাকায় অভিযান চালিয়ে একদিনেই বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) বিকেল থেকে রোববার (২৯ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার সদর, বেলকুচি, রায়গঞ্জ, উল্লাপাড়া, তাড়াশ, এনায়েতপুর, শাহজাদপুর, কাজিপুর, সলঙ্গা, কামারখন্দ ও চৌহালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জের বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা এসব গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা : রোববার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, শনিবার রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৯ জন বিএনপি ও ৯ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।
রায়গঞ্জ থানার ওসি আসি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন দুলাল রয়েছেন।
উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, বিএনপির ১২ ও জামায়াতের ১ নেতাকর্মীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তাড়াশ থানার ওসি শহীদুল ইসলাম জানান, জামায়াত ও বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ বিশ্বাস বলেন, বিএনপি জামায়াতে মোট ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, শাহজাদপুরে ৫ বিএনপি ও ৪ জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সলঙ্গা থানার ওসি বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে ৭ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানিয়েছেন, ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কামারখন্দ থানার ওসি রেজাউল করিম বলেন, বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
চৌহালী থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, ২৪ ঘণ্টায় ২ বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম ও সদস্য হামিদ মোল্লা।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম জানান,গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে এক বা একাধিক মামলা রয়েছে।

লেখক