ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ফেন্সিডিলসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) । ২৮ অক্টোবর (শনিবার) রাত আট টার দিকে শহরের ধুঞ্চি এলাকা হতে তাকে আটক করা হয় ।

আটককৃত ব্যক্তির নাম মোঃ ইকবাল হোসেন (২৫) । তিনি শহরের ধুঞ্চি এলাকার দবির চৌধুরীর ছেলে ।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় । এসময় ধুঞ্চি এলাকা হতে ইকবাল হোসেন নামে একজনকে আটক করা হয় । আটকের পর তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল ও একটি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয় । জব্দকৃত ফেন্সিডিলের বাজার মূল্য ২০ হাজার টাকা ।

তিনি আরও জানান, আটককৃত আসামীর নামে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে । তার নামে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের পূর্বক কারাগারে পেরণ করা হয়েছে ।

লেখক