ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা, পরিবারে শোকের মাতম

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর সদর উপজেলা আলিপুর ইউনিয়নে আলাদিপুর মধ্যপাড়া গ্রামের আঁখি আক্তার নামে ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থীর আত্মহত্যার করেছে।

গতকাল ৩০শে অক্টোবর সকাল সাড়ে দশটায় নিজেদের ঘরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। আখি আক্তার একই গ্রামের  গাজী মিয়ার দ্বিতীয় মেয়ে। এ তথ্য নিশ্চিত করেন আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আখি আক্তার আলাদিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তার মা সৌদি প্রবাসি তাদের দুই বোনের ছোট রেখে সাত বছর আগে আলাদা হয়ে যায়। বাবা দ্বিতীয় বিবাহ করেছেন সেই ঘরে ছোট ছোট তিন ছেলে মেয়ে। বড় বোনের বিবাহ হয়েছে। রবিবার প্রতিবেশি দাদির সাথে জুস নিয়ে ঝগরা হয় বিষয়টি নানিকে জানালে বড় বোন ও নানি সোমবার সকালে নিয়ে যেতে চাইলে সৎ মা বলে বাবা আসলে তার পরে যাও এ নিয়ে বড় বোন বকাঝকা করলে ঘরের দরজা বন্ধ করে। খবর পেয়ে আঁখির বাবা জানালা দিয়ে দেখেন ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে। ঘরের দরজা ভেঙে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন হাসপাতালে আসার পূর্বে তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সুরতহাল প্রতিবেদন চলছে। প্রতিবেদন শেষে বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

লেখক