ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা

রাজবাড়ীঃ
রাজবাড়ীতে সোমবার বিকেলে সড়ক পরিবহন আইন সংক্রান্ত জনসচেতনা বৃদ্ধি ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের দক্ষিণ বিভাগের ডিআইজি সালমা বেগম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর অঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের পূর্ব বিভাগের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুন, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, পৌরসভার মেয়র আলমগীর শেখ, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তুষার আহমেদ, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, পুলিশ, শিক্ষক, পরিবহন মালিক, পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুরের রাজেন্দ্র কলেজের সহযোগি অধ্যাপক আশরাফুল আজম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম, সিনিয়র সহকারী কমিশনার খাইরুল ইসলাম, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহমেদ। সময় সমন্বয় করেন রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন।
বির্তকের বিষয় ছিল, ট্রাফিক আইন লংঘনের প্রবণতাই বাংলাদেশের সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের প্রধান অন্তরায়। এতে রাজবাড়ী সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হয় পক্ষ দল পাংশা সরকারি কলেজ। সেরা বির্তার্কিক হওয়ার গৌরব অর্জণ করেন পক্ষ দলের দলনেতা শেখ মিহনাজুল হক।
পরে বিতর্কে বিতার্কিক, বিচারক, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

লেখক