ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর ( সোমবার) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে রাজবাড়ী জেলা প্রশাসন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন। এতে আরও বক্তব্য দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, এনজিও কর্মী লুৎফর রহমান লাবু, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন প্রমুখ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ মোরশেদা খাতুন। সভা পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার কামরুল হাসান মারুফ।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ করনীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় বক্তারা বলেন, আমরা সবাই ভোক্তা। আমাদের সবাইকে কোন না কোন পণ্য কিনতে হয়। পণ্য কেনার আগে পণ্যের প্যাকেটে উৎপাদনের তারিখ ও ব্যবহারের শেষ তারিখ আছে কি না দেখতে হবে। এবিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করে গড়ে তুলতে হবে।

লেখক