ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পাঁচবিবিতে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের শাখা অফিস উদ্বোধন

রুহুল আমিন স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার ৩নং ওয়ার্ডের চাতাল পট্টির মজনু মহুরীর বাস ভবনে আজ সোমবার দুপুর ১২ টায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের শাখা অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন এবং শাখা অফিসের উদ্বোধন করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারি পরিচালক ও রাজশাহী জোনের জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ তালুকদার। বক্তব্য রাখেন জয়পুরহাটের সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার মোঃ আতাউর রহমান, ব্যাংক কর্মকর্তা আল আমিন। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন অবঃ পুলিশ মিঠু, দলিল লেখক মজনু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পাঁচবিবি শাখার সদস্যদের উদ্যেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ম্যানেজার মোঃ শামিম হোসেন। উদ্বোধনী দিনে সদস্যদের মাঝে ঋণের টাকা প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি নুর মোহাম্মদ তালুকদার ।

লেখক