ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে জেলা পুলিশ, সিরাজগঞ্জ এর আয়োজনে পুলিশ লাইন্স সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ হান্নান মিয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সিরাজগঞ্জ। প্রধান অতিথি হিসেবে জনাব বিমল কুমার দাস,আহবায়ক কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি, বিশেষ অতিথি জনাব গাজী সফিকুল ইসলাম সফি,কমান্ডার, মুক্তি যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ ও সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি, জনাব মো: হেলাল উদ্দিন, আহবায়ক, কমিউনিটি পুলিশিং ফোরাম পৌর সমন্বয় কমিটি,সিরজাগঞ্জ উপস্থিত ছিলেন।
সভাপতি ও অতিথিবৃন্দ বলেন পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধবতন কর্মকর্তাগণ-সহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

লেখক