ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে প্রধান শিক্ষক সমিতির সভাপতি অহিদুল সম্পাদক আতিয়ার

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি-ঃ

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি পার্বতীপুর উপজেলা শাখার ৫ বছর মেয়াদী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে শিক্ষক সমিতি মিলনায়তানে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আমজাদ হোসেন। এ সময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন (মোমিন), মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। কাউন্সিলে ৫ বছর মেয়াদী কার্যকরী কমিটিতে সভাপতি পদে অহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে আতিয়ার রহমান সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

লেখক