ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

গাইবান্ধার সাদুল্লাপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তণ অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন সমলয়ে চাষাবাদ প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রি-ধান ৭৫ এর ৫০ একর ব্লক প্রদর্শনীর কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তণ করা হয়েছে।

৫ নভেম্বর রবিবার সকালে কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন সমলয়ে চাষাবাদ প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রি-ধান ৭৫ এর ৫০ একর ব্লক প্রদর্শনীর কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তণ করা হয়।

গাইবান্ধা খামারবাড়ী উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মাহবুবুল আলম বসুনিয়া এঁর সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম।

অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার,

ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান মাফু, কৃষক বীর মুক্তিযোদ্ধা নরুল হুদা, কৃষক মোঃ আওলাদ হোসেন রিটু মিয়া প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার সহ কৃষক, কৃষাণীরা।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল তার বক্তব্যে উন্নত সমৃদ্ধিশীল ও স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষি যান্ত্রকিকরন এর মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে সমলয় চাষাবাদ করতে সকলকে আহবান জানান।

লেখক