ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

৬৩ সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের ৫ ইউনিয়ন, পৌরসভা ও কামারখন্দ উপজেলা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার সবচেয়ে গুরুত্বপুর্ন ও সম্মানজনক আসন ৬৩ সিরাজগঞ্জ- ২। আসনটির বর্তমান সংসদ সদস্য রয়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
একাদশ জাতীয় সংসদেও তিনি এআসনে সংসদ সদস্য ছিলেন। আসনটিতে তিনি ছাড়াও মনোনয়ন প্রত্যাশীর তালিকায় প্রার্থী রয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
এছাড়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আইনগত সমস্যা না হলে একক প্রার্থী (তিনি দুর্নীতির মামলায় ০৯ বছর সাজাপ্রাপ্ত হয়ে দেশের বাইরে রয়েছেন)। তাঁর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং একাদশ সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন। জাতীয় পার্টি সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু নবম সংসদে মহাজোট এর প্রার্থী ছিলেন।
এই আসনে জাতীয় পার্টির পক্ষ থেকে তিনি একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনয়ন প্রত্যাশী রয়েছেন সংগঠনটির জেলার সভাপতি মুফতী মাও. মো. মহিববুল্লাহ এবং সহ-সভাপতি মাও.জিয়াউল হক জিয়া।

লেখক