ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে আওয়ামী লীগের বিশাল মহিলা সমাবেশ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার লক্ষ্যে ও আসন্ন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের পার্বতীপুরে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার হাবড়া সুদূর ডাঙ্গা দ্বি-মুখী দাখিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাবড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
হাবড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পবিত্র রায়ের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক