ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সুদমুক্ত ‍ঋণ বিতরণ ও জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ইমামদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ ও জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৭ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই ঋণ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মাদ ইয়াছিন মোল্ল্যার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইসলামি ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা ফিরোজ আলম মামুন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা। সভা পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মাদ আনাছ খান।
আলোচনা শেষে ৬ জন ইমামের মাঝে মোট ১ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয় । এছাড়া এসএসসি দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত আটচল্লিশ জন শিক্ষাথীকে সংবর্ধনা প্রদান করা হয়।

লেখক