ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

মোঃ শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নাঈম মন্ডল (২০) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

৭ নভেম্বর মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া এলাকার মোঃ রব শেখের দোকানের সামনে গলি হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত, মোঃ নাঈম মন্ডল রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পুরা ভিটা বাজার এলাকার মৃত লাল চাঁদ মিয়া মন্ডলের ছেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ডিবির একটি বিশেষ টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নাঈম মন্ডল নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উক্ত মাদক উদ্ধারের ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক