ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেতে মিলল কৃষকের মরদেহ

রুহুল আমিন বগুড়াঃ

বগুড়ায় ধানক্ষেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ভায়েরপুকুর গ্রামের কাঠবাসনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম জাহিদুল ইসলাম। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের জহুরুল ইসলামের ছেলে। গত এক সপ্তাহ ধরে জাহিদুল ইসলাম নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ৷

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ নুরনবী রহমানকে জানান, বুধবার সকালে মাঠে ধান কাটতে যাওয়া লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আশেপাশের শতশত নারী-পুরুষ মরদেহ দেখলেও কেউ চিনতে পারেনি। পরে পুলিশ ফিঙার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় উদঘাটন করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

লেখক