রাজবাড়ীতে “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য ধারণ করে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রদর্শনী ও আলোচনা সভার আয়েজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মীর মনির হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সোহেল শেখ। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ, জেলা ডেইরী ফার্মার্স এ্যসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন গাজী, পোল্ট্রি ফার্মার্স এ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার ফারুকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, এক সময়ে আমাদের দেশের শিশুরা ডিম খেতে পারত না। একটি ডিম শিশুদের মধ্যে ভাগ করে দিতে হতো। এখন শিশুরা ডিম খেতে চায় না। বাংলাদেশ এখন প্রাণিজ আমিষে সয়ংসম্পূর্ণ। দেশের গন্ডি পেরিয়ে বিদেশে প্রাণি সম্পদ দপ্তরের উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে। আমাদের জনবলসহ নানা সীমাবদ্ধতা রয়েছে। তারপরও খামারীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছি। আমাদের এখন মনযোগ রয়েছে নিরাপদ ডিম, দুধ, মাংসসহ বিভিন্ন খাদ্য উৎপাদন করা। বাজারে অনেক সময় দুধ ডিমের কাঙ্খিত মূল্য পাওয়া যায় না।
এজন্য খামারীদের দুধ ডিম উৎপাদনের পাশাপাশি এসব পণ্য দিয়ে নানা ধরনের পক্রিয়াজাত পণ্য তৈরি করতে হবে। এতে খামারীরা বেশি লাভবান হবেন।
প্রদর্শনীর জন্য ২১টি স্টল বসানো হয়েছে। সেখানে খামারীরা তাদের খামারো পালিত পশুপাখি ও ও কৃষিজ পণ্য থেকে উৎপাদিত পণ্য প্রদর্শন করেছেন