আগামী ৫ ডিসেম্বর ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে মোকামতলা উপজেলার ময়দানহাটা ও স্বর্ণগ্রাম ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটি গঠন, আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক। প্রধান সঞ্চালক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা পৌর বিএনপির আহ্বায়ক নূরে আলম মামুন তালুকদার। সভায় বক্তব্য রাখেন মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ, সদস্য সচিব উজ্জ্বল হোসেন, রহবল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওসমান গনি, মোকামতলা পৌর বিএনপির সদস্য সচিব হাজি আব্দুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ময়দানহাটা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
ময়দানহাটা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফটু। অন্যদিকে স্বর্ণগ্রাম ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি ঘোষণা করেন রহবল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওসমান গনি।
ময়দানহাটা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের ওয়ার্ড ছাত্রদলের কমিটি ঘোষণা করেন মোকামতলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ মিল্টন মিজু। যুবদলের ওয়ার্ড কমিটি ঘোষণা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল হোসেন।
ময়দানহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি ঘোষণা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান এবং স্বর্ণগ্রাম ইউনিয়নের কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব বিপ্লব প্রাং।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোকামতলা নবগঠিত পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী সানু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভেজ, সদস্য সচিব সোহেল আহম্মেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম সাদিক ও জিহাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।