ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

মিরসরাই থানা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই থানা জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ( ৮ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী, মঘাদিয়া ও বড়কমলদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মিরসরাই থানা জামায়াতের সেক্রেটারি ও সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন (৬৫), উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের আমির ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. সিরাজুল ইসলাম (৪৫) ও জামায়াত কর্মী অহিদুর নূর চৌধুরী (৫০)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, গ্রেফতার জামায়াত নেতাদের নামে থানায় মামলা থাকায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। আনোয়ারুল্লাহ আল মামুনকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) আদালতে নেওয়া হবে।

লেখক