ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে জামায়াতের বিক্ষোভ

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়ায় সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়ক ও বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক এবং শহরের ২য় বাইপাস সড়ক অবরোধ করে তারা।সকাল ৭টার দিকে দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম রবিবাড়ীয়া এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। একই সময় নওগাঁ-বগুড়া মহাসড়কের এরুলিয়ায় এবং বগুড়া-রংপুর মহাসড়কের বারোপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে জামায়াত। এসময় অবিলম্বে সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াত নেতাকর্মীরা।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত এসপি) স্নিগ্ধ আকতার বলেন, যে কেউ সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক