ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে কৃষকলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর শুক্রবার বিকেলে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে বাংলাদেশ কৃষকলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক (অব:) মোঃ আব্দুল জলিল সরকার।

সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার আলো এঁর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক রাজা বকসি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তালুকদার জাহেদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ এশরাফুল কবীর আরিফ, কৃষকলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহ-সভাপতি প্রদীপ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম প্রমূখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বাংলাদেশ কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক