ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে মাদক বিরোধী সাইকেল র‍্যালী

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে ।

রাজবাড়ী জেলা পুলিশ ও সাইকেল লাভারের উদ্যোগে প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহযোগিতায় এই সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয় ।
১১ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় বেলুন উড়িয়ে সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম । এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলম প্রধান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক পাল, সাইকেল লাভারের এডমিন আলামিন বিশ্বাসসহ জেলাপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
র‌্যালীটি পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে শহরের ১ নং রেলগেইট, বড়পুল, আহম্মদ আলী মৃধা কলেজ তালতলা মোড়সহ ঘুরে আবার একই স্খানে শেষ জয় । প্রায় ৬০০ রাইডার সাইকেল নিয়ে র‌্যালীতে “ অংশগ্রহণ করে।
র‌্যালীতে “ নেশা হলো নিজের প্রতি নিজের অত্যাচার, তারণ্য যদি সজাগ হয় মাদক সেবন আর নয়, মোবাইল ব্যাংকিং ব্যবহারে সতর্ক থাকুন, নিজের পাসওয়ার্ড শেয়ার থেকে বিরত থাকুন, অনলাইনে কেনাকাটা আগে প্রোডাক্ট টাকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হোন, আয় যুবক মাদক ছেড়ে খেলতে যাই, আঠারোর আগে বিয়ে নয়, এসো বন্ধু সাইক্লিং করি মাদক মুক্ত দেশ গড়ি, অনলাইনে প্রতারণা ঠেকাতে ধোঁকাবাজদের কথায় প্রলুব্ধ হবেন না,মাদকমুক্ত করব দেশ গড়ব সোনার বাংলাদেশ” লেখা প্লাকার্ড সাইকেলে ঝুলানো ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে রেজাউল করিম বলেন, সাধারণত আমাদের চারপাশে মাদকসহ যেসব অপরাধ ঘটে থাকে, তা নিয়ন্ত্রণ করা পুলিশেরই দায়িত্ব। এইসব ঘটনা যাতে না ঘটে সেইসব বিষয় সম্পর্কে সচেতন করার লক্ষে আমাদের এই উদ্যোগ। আমরা লক্ষ করছি বর্তমান সময়ে কিশোর কিশোরীরা মোবাইল ফোনে আসক্ত। তারা শারীরিক পরিশ্রম করতে চায়না।খেলাধুলায় অমনোযোগী। আমরা আশা করবো এই সাইকেল র্যালীর মাধ্যমে যুবসমাজ ঘর থেকে বেরিয়ে আসবে। ভালো কাজের সাথে তারা নিজেকে আত্মনিয়োগ করবে।

লেখক