ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নছিমন চালকের

রাজবাড়ী জেলা ঃ

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে ট্রাকের চাপায় এক নছিমন চালক মারা গেছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে বাগমারা-জৌকুরা সড়কের বাগমারা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম নওয়াব আলী (৪২)। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সাব্বির আহমেদ বলেন, রাজবাড়ী শহরের দিকে একটি ইঞ্জিনচালিত নছিমন যাচ্ছিলো। এসময় দ্রুত গতির ট্রাক নছিমনটিকে পাশ দিতে যায়। পাশ দেওয়ার (ক্রসিং করার) সময় সামনে আরেকটি নছিমন দেখতে পেয়ে ট্রাকটি বামপাশে চাপিয়ে দেওয়া হয়। এতে করে নছিমনের সামনের কিছু অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। ফলে ঘটনাস্থলেই নছিমন চালক নওয়াব আলী মারা যান। বিক্ষুদ্ধ এলাকাবাসী ট্রাকের চালক-সহকারীসহ ট্রাকটিকে জব্দ করে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়।
দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। তবে বিস্তারিত এখনো পাওয়া যায় নাই।

লেখক