ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে রক্তাক্ত জখম

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে ঢুকে চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ (৩৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুবৃত্তরা। রবিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় এঘটনা ঘটেছে। স্থানীয়রা চেয়ারম্যান জাহিদকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে।

পরিষদের সচিব তরিকুল ইসলাম বলেন, এদিন চেয়ারম্যান জাহিদুর রহমান ইউনিয়ন পরিষদে এসে অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এসময় তিনটি মোটরসাইকেল যোগে ৫/৬জনের হেলমেট ও মাস্ক পরিহিত দুর্বৃত্তরা এসে অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এ্যালোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে মাত্র ২/৩ মিনিটের মধ্যেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চেয়ারম্যানের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তবে হামলাকারীদের কেউ চিনতে পারেনি বলে জানান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে এক আতঙ্কের সৃষ্টি করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে স্থানীয়রা হামলাকারীদের চিনতে পারেনি। এঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লেখক