ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার নাশকতা মামলার ১ আসামিকে গ্রেফতার

রুহুল আমিন বগুড়াঃ

রাজধানীতে র‌্যাবের অভিযানে বগুড়ার নাশকতা মামলার ১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ১১ নভেম্বর সকালে র‌্যাব-১২ ও র‌্যাব-৩ যৌথ অভিযানে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান (৩৯) বগুড়া সদর থানার গোকুল পশ্চিমপাড়ার মৃত আফসার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী মামলার আসামি রাজধানীতে যৌথ অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করা হয়। মিজানের নামে বগুড়ার বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্ত করা রয়েছে।

লেখক