ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ী চন্দনীতে উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে  উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
 ১৩ নভেম্বর সোমবার বিকালে চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে চন্দনী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়।
এসময় চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রব সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, হতদরিদ্র খাদ্য বান্ধব, ভিজিডি টিসিবি, ন্যায্য মূল্য ও ১৫ টাকা কেজির চাল সহ বিভিন্ন সুবিধা ও ভাতা ভোগীদের সাথে মত বিনিময় করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আকবর আলী মর্জি, হেদায়েত আলী সোহরাব, সদস্য হাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য আজম মন্ডল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহীনুর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, কৃষক লীগের সদর উপজেলা সভাপতি আসজাদ হোসেন আরজু প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আমাদের সরকার জন বান্ধব সরকার আগামীতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে এই ভাতা দ্বিগুণ করা হবে। এ জন্য সবার কাছে নৌকার ভোট চান।

লেখক