ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কয়রায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি, মোঃ আলামিন ইসলামঃ

নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দীন, নৌ-পরিবহন মালিক সমিতির সহসভাপতি শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলাল উদ্দীন বাবু’র রত্নগর্ভা মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদিমা শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু । শেখ রাজিয়া নাসের এর ৩ য় মৃত্যুবার্ষিকীতে ১৬ নভেম্বর বৃহস্পতিবার দিন ব্যাপী স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র কয়রার নিজস্ব বাস ভবনে ও ব্যক্তিগত অর্থায়নে এবং সহযোগিতায় উপজেলার সকল মসজিদ-মাদ্রাসায় কোরআন খানি, দোয়া মাহফিল, স্মরণসভা, মন্দিরে প্রার্থনা, এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। অপর দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বিকালে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর আয়োজনে শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যু বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লেখক