ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বরের পাশে ধোপাকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – মো. নুরুল আফসার (২৬) পিতা মৃত আব্দুল মোনাফর গ্রাম: শিকদারপাড়া, থানা: টেকনাফ জেলা: কক্সবাজার এবং একই থানার লেদাপাড়া গ্রামের মৃত রেদুওয়ানের স্ত্রী মোছা. নুনু বেগম (৩৬)। দুপুরে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ধোপাকান্দি এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে বগুড়াগামী হানিফ এন্টারপ্রাইজ বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবাসহ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। এছাড়া আসামি দু’জনের একটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

লেখক