ব্রেকিং নিউজ মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

সিরাজগঞ্জে ৬৫.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলায় র‍্যাব-১২ এর অভিযানে লবণের ট্রাকে ভর্তি ৬৫.৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হলেন নওগাঁ জেলার পত্নীতলা থানার পূর্ব পাটিচড়া গ্রামের আফিজ উদ্দিনের ছেলে আবু হোসেন (৪২) ।
শনিবার, (১৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর নির্দেশনায় ১৭ নভেম্বর সন্ধ্যা ৬ টার সময় র‌্যাব-১২’র সদর কোম্পানির অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন ঘুড়কা বেলতলা মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং ষ্টেশন এর সামনে” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে মাদক বিরোধী অভিযান চালিয়ে লবণ ভর্তি ট্রাক থেকে ৬৫.৫ কেজি গাঁজাসহ মোঃ আবু হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়াও মাদক ব্যবসায়ীর সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড, এবং নগদ ২৩,৬০০ টাকাসহ সাথে থাকা ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
এদিকে শনিবার দুপুরে উদ্ধারকৃত গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে মামলা দিয়ে সলঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

লেখক