ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

সিরাজগঞ্জ জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার জুবলী বাগান এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি বার্তা ১০কে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এর আগে চলমান সরকার বিরোধী আন্দোলনে অংশ না নেওয়া জেলা ও উপজেলা পর্যায়ের দলের ১৮টি ইউনিটের নিষ্ক্রিয় নেতাদের মাঠে নামাতে সতর্কবার্তা জারি করে সিরাজগঞ্জ জেলা বিএনপি। যা দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,গত রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

সেখানে লেখা ছিল , সিরাজগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ ১৮টি ইউনিট অর্থাৎ সকল জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটিতে থাকা যেসব নেতারা এখনো এক দফা আদায়ের সংগ্রামে সরাসরি মাঠের আন্দোলনে যুক্ত হননি, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ সংগ্রামে যারা যথাযথ দায়িত্ব পালন করবেন না, বরং বিভিন্ন অজুহাতে ফাঁকিবাজি করবেন তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বলেন, নাশকতার মামলায় রাত সাড়ে ১১টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক