ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

শরীয়তপুরে মোটরসাইকেল ও অটোরিক্সা চোর চক্রের দুই জনকে আটক করেছে পুলিশ

 মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলায় সখিপুর থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো জাজিরা থানা পুলিশ।শনিবার আজ সকালে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি সহ ১টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে।পুলিশ সুত্রে যানাযায় সখিপুর থানাধীন চরভাগা পশ্চিম মৃধা কান্দি সুলাইমান মোল্লার পুত্র খালেক মোল্লা ২ জন কে আসামি করে একটি মোটরসাইকেল চুরির মামলা করেন ।মামলায় আসামীরা হলেন জাজিরা উপজেলা পুর্ব নাওডোবা ইউনিয়ন এর মদন তালুকদার কান্দি অমিত হাসান এর পুত্র বশির আহমদ তালুকদার (২০) ও একই উপজেলার ডুবিসায়বর গ্রামের মালেক মাদবর এর পুত্র মামুন মাদবর (২২)। তাদের বিরুদ্ধে অভিযোগ যে চরভাগা পশ্চিম মৃধা কান্দি আজিজুল হক পেদার গ্যারেজ হতে একটি মোটরসাইকেল তালা ভেঙে নিয়ে গেছে । মোটরসাইকেল এর রেজীঃ নং- ঢাকা মেট্রো ল- ৩২-০৯৬৮ ও ইস্জিন নং-MD2A82DZZGCMO8018। গাড়িটি রং নীল কালার। এবং মোটরসাইকেলটি আসামিদের কাছেই রয়েছে।এই তথ্য নিচিত হয়ে অভিযান শুরু করেন।
মামলার ভিক্তিতে সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার এর নির্দেশে উপ পরিদর্শক আতিয়ার রহমান গোপন সংবাদের ভিক্তিতে জাজিরা থেকে অভিযুক্ত বসির আহাম্মদ তালুকদার সহ মোটরসাইকেলটি জাজিরা উপজেলার কাজির হাট এলাকা থেকে উদ্ধার করে। এবং ইজিবাইক চোরাই চক্রের মুল হোতা নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের এর হারুন মাদবরকে আটক করে।এ বিষয় সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার আমাকে জানান মোটরসাইকেল চুরির মামলার অনুসরণে আমরা গোপন সংবাদের ভিক্তিতে চুরি হওয়া মোটরসাইকেল ও অভিযুক্ত ১ জন সহ অটোরিক্সা চোর চক্রের ১ ব্যক্তিকে আটক করে আদালতের সোপর্দ করেছি। তবে সখিপুর থানা ইনচার্জ বলেন এধরণের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

লেখক