ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াত-শিবিরের গ্রেফতার ৮

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা জামায়াত-শিবিরের ৮ জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার সাদ্দাম মোড় এলাকায় মিছিল থেকে তাদেরকে আটক করা হয়।

সুত্রে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে উপজেলার হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে একটি মিছিল বের করে জামায়াত শিবিরের সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামায়াত শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করে থানা পুলিশ ।

জামায়াত শিবিরের আটককৃতরা হলো, উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের হাসমত আলীর ছেলে আব্দুল করিম (৭০), মৃত কাজম আলী ছেলে ফজলুল হক (৬০), মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে মিনহাজ (৪৫), জহির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), মৃত বেলাল হোসেনের ছেলে এনামুল হক (২৩), মৃত বছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (২১), শাহজাহান আলীর ছেলে আরিফুল ইসলাম (২১) ও হযরত আলীর ছেলে সাব্বির রহমান (১৯)।
আটক করে সোমবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর ভূরুঙ্গামারী উপজেলা আমির আনোয়ার হোসেন বলেন, হরতালের সমর্থনে সোমবার সকালে ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে জামায়াতে ইসলামী। কিন্তু মিছিল শেষ করে ফেরার পথে অটো থেকে নামিয়ে ৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অন্যায়ভাবে নেতাকর্মীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান ও রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে।

লেখক