ব্রেকিং নিউজ মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

তফসিল বাতিলের দাবি বগুড়ায় নির্বাচন অফিসের সামনে জামায়াতের বিক্ষোভ

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

তফসিল বাতিলের দাবিতে বগুড়ায় নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের খান্দার মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে জেলা নির্বাচন কার্যালয় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। মিছিলে বগুড়া শহর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অর্ধশত নেতাকর্মী অংশ নেন।
বগুড়া শহর শাখা জামায়াতের নেতা আজগর আলী এতে নেতৃত্ব দেন। সংক্ষিপ্ত সমাবেশে এ নেতা বলেন, দমন-পীড়ন করে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রহসন আখ্যা দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।

লেখক