ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় সরিষা ক্ষেত থেকে বিএনপি নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়ায় সরিষা ক্ষেত থেকে আব্দুল মতিন (৫৫) নামের এক বিএনপি নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল মতিন উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামের মৃত কফিলের ছেলে। তিনি বিশালপুর ইউনিয়নের বিএনপির সক্রিয় সদস্য এবং গরু ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে জেলার শেরপুরের মান্দাইল গ্রামের পূর্বপাড়া চড়ার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে ওই গ্রামের আব্দুল মোমিনের শ্রমিকরা ধান কাটতে গিয়ে দেখে আব্দুল মতিনকে কে বা কারা রক্তাক্ত অবস্থায় সদ্য রোপনকৃত সরিষা ক্ষেতে ফেলে রেখে চলে গেছে। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। হত্যার রহস্য ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

লেখক