ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে নবাগত নার্সিং শিক্ষার্থীদের নবীন বরণ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্সে এন্ড মিডিওফারি ও ডিপ্লোমা ইন মিডিওয়ারির ২০২২-২৩ইং শিক্ষাবর্ষের নবাগত ৭৪জন শিক্ষার্থীদের নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট চত্ত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ আরতী রানী শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডা: শেখ মো: আব্দুল হান্নান, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আরতী রানী শীল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রহমান, ডা: গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

লেখক