ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ী জলিল ফকির স্মরনে সাধুসঙ্গে বাউলদের মিলনমেলা

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষীকোল ইমামবাড়ি এলাকায় জলিল সর্দার স্মরণে সপ্তম সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। বাউল শিল্পী সূচনা শেলীর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় সাধু সঙ্গের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাধু সঙ্গ উপলক্ষে বিকেল থেকেই বিভিন্ন এলাকার সাধুরা জড়ো হতে শুরু করেন। গ্রামীন আবহে মঞ্চ তৈরি করা হয়। সন্ধ্যায় সঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সাধুসঙ্গেও গুরুত্ব ও মাহাত্ম তুলে ধরেন বাউল সাধক ফকীর নহির শাহ। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গান পরিবেশন করা হয়। এসময় লালন সংগীতসহ ভক্তিমূলক গান পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন ফকীর নহির শাহ, ফকীর শামছুল শাহ, সূচনা শেলী, বাউল সাবিনা, বাউল রেহেনা পারভীন, বাউল সুমন প্রমূখ। গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সাধুসঙ্গ উপভোগ করেন। এক পর্যায়ে সাধুসঙ্গে উপস্থিত হন সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস।

লেখক