ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে ফার্মেসীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ও গোয়ালন্দ বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে সহযোগিতা করে পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিষ্ণু রায় ও জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক জেলা আনসার ব্যাটালিয়নের সদস্য ও জেলা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তদারকি কার্যক্রম পরিচালনাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয় এবং নিষিদ্ধ পণ্যের বিক্রয়রোধ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে খানখানাপুর বাজারের মেসার্স শেফালী মেডিকেল স্টোরকে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয় ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

লেখক