ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়া শহর যুবলীগের বিশেষ কর্মী সভায়- রিপু এমপি

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেছেন, ঐক্যবদ্ধ ভাবে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুকে নির্মম ভাবে হত্যা করার পর বগুড়ায় বিএনপি ক্ষমতা থেকে বগুড়ার উন্নয়নে কাজ করেনি। বগুড়া সদর আসনসহ জেলার সকল আসনে আওয়ামীলীগ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আমরা প্রমান করে দিতে চায় বগুড়া আওয়ামীলীগের ঘাঁটি।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১ টায় বগুড়ায় দলীয় কার্যালয়ে শহর যুবলীগের বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়ের সভাপতিত্বে তিনি আরও বলেন, আগামীতে বগুড়ার উন্নয়নে সকলকে ঐক্য বদ্ধ হতে হবে, নৌকার পক্ষে কাজ করতে হবে।
তিনি বলেন, তার ১০ মাসে দায়িত্ব পালনে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীতে সকলকে সাথে নিয়ে বগুড়ার উন্নয়ন করতে চায়।

শহর যুবলীগের বিশেষ কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি. জামান নিকেতা, যুগ্ম সম্পাদক সাগর কুমার রায়।

প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর যুবলীগের সাধারন সম্পাদক উদয় কুমার বর্মন।

লেখক