রুহুল আমিন স্টাফ রিপোর্টারঃ
বগুড়া২ শিবগঞ্জ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাঙ্গল প্রতীকের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কিচক বন্দরে নির্বাচনী অফিস উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর ইসলাম, কিচক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জামিরুল ইসলাম রনি, সহ সভাপতি নুর ইসলাম ধলু, সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সামেদ আলী, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, কিচক শ্রমিক সংগঠন নেতা
ইয়াকুব আলী খাঁ, জাতীয় পার্টি নেতা জোশেখ মন্ডল, আব্দুর রহিম ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কিচক বন্দরে লাঙ্গল মার্কা প্রতীকের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
“কিচক বন্দরে জাতীয় পার্টির নির্বাচনী অফিস উদ্বোধন”-এ ১-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।