ওয়াসিম শেখ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশহিসেবে সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরের হোসেনপুর এলাকায় লিফলেট বিতরণ করেন। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি লিফলেট বিতরণ করেন এবং জনগণকে ভোট কেন্দ্রে না গিয়ে ভোট বর্জনের আহ্বান জানান।
অপরদিকে শহরের ধানবান্ধি এলাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, শানুসহ ওই অঞ্চলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এছাড়া শহরসহ জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।
“সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ”-এ ১-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।