ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কয়রায় বই বিতরণ উৎসব

মোঃ আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

কয়রা মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়,
কয়রা মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে গত ১ জানুয়ারি সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে ২০২৪ সালের বই বিতরণ উৎসব পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আযাদ, ইউএনও পত্নী ফারিয়া আনজুম নিপা, ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, এম আবু খালিদ, ইসলামুল ইসলাম মিঠু, ভূধর চন্দ্র মন্ডল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রধান শিক্ষক খায়রুল আলম, মোস্তফা সহিদ সরোয়ার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র ছাত্রী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। অনুরূপ উপজেলার ৭টি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় বই বিতরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।

লেখক