ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সিরাজগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ ১ জন আটক

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

শঙ্গলবার, (২রা জানুয়ারী, ২০২৪) সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে মোঃ নাজমুল হক বিপিএম, এর নের্তৃত্বে সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে সকাল ০৭.৫৫ মিনিটের সময় সিরাজগঞ্জ থানাধীন পৌরসভার অন্তগর্ত রহমতগঞ্জ সাকিনস্থ রহমতগঞ্জ ইয়ং এসোসিয়েশন ক্লাব এর সামনে পাকা রাস্তার উপর মোঃ মমিনুল বিশ্বাস (৪৪), পিতা-মৃত কাইয়ুম বিশ্বাস, সাং-ভবানীপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া নামক ব‌্যাক্তির হেফাজত হতে ১৩ (তের) কেজি গাঁজা উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

লেখক