নওগাঁর আত্রাই উপজেলার উদনপৈ দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ১০ জন শিক্ষার্থীর পবিত্র কুরআন ছবক উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার সুপার, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আল্লাহ যেন শিক্ষার্থীদের কুরআনের আলোয় জীবন গড়ার তৌফিক দান করেন—এ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।