ব্রেকিং নিউজ রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতারনওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতআত্রাইয়ে উদনপৈ দাখিল মাদ্রাসার ১০ শিক্ষার্থীর কুরআন ছবক উপলক্ষে দোয়া মাহফিল

পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মো. সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার সুমন বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মো. ময়েন উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

লেখক