এম এইচ আলী রেজা, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোহাম্মদ জহুরুল হকের বাবার নামাজে জানাজা সম্পুর্ন হয়েছে। (৩ জানুয়ারী) দুপুর ২টায় শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। এবং নামাজে জানাযা শেষে মুরগির্ফাম সংলগ্ন পৌর কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রাজবাড়ী ১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জানাজায় ইমামতি করেন জেলা ইমাম কমিটির সভাপতি মওলানা ইলিয়াস আলী।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর নিজবাড়ীতে তিনি অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।
জানাগেছে, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ফরিদপুর ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন এই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। সবশেষ তিনি শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে চাকুরি জীবন শেষ করেন।
মরহুমের জানাজায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আঃ মতিন সহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।