ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী ১ আসনে নৌকা প্রতিকের বিশাল মিছিল

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য নৌকা প্রতিকের প্রার্থী কাজী কেরামত আলী বিশাল জনসভা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৪ ঠা জানুয়ারি বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী ঐতিহ্যবাহী শহীদ খুশি রেলওয়ে ময়দানে বিশাল জনসভায় শত শত মানুষ রাজবাড়ী সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও রাজবাড়ী পৌরসভা থেকে নৌকার স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে জনসমাবেশে আসে। এসময় জেলা আওয়ামীনীলীগের নেতারা বক্তব্য রাখেন। তারা ৭ জানুয়ারী তারিখের এ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট চেয়ে শেখ হাসিনাকে আবারো প্রধান মন্ত্রী করার আহব্বান জানান। সমাবেশে কয়েক হাজার মানুষের সমাগম হয়।

নৌকা প্রতিকের এ সমাবেশে বক্তব্য প্রদান করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোরর্শেদ আরুজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তুনু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, রাজবাড়ী  পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা মহিলা লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি প্রমূখ।

জনসভা থেকে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার ঘুরে রেলগেট শহীদ সৃতি চত্বরে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখেন নৌকা প্রতিকের রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

লেখক