ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজধানীর গোপীবাগে ট্রেনে দুর্বৃত্তদের আগুনে ৫ জনের মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯:০০ টার দিকে
রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান।

তিনি বলেন, মোট ৪টি বগিতে আগুন লেগেছে, ৯টা বাজে ৫ মিনিটের সময় আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১:০০ টায় বেনাপোল থেকে ছেড়ে আসে ট্রেন-টি।
ঢাকায় পৌঁছানোর কথা রাত ৮টা ৪৫ মিনিটে,
এর মধ্যে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে।

আগুন ছড়িয়ে পড়ছে ইঞ্জিনসহ বেশ কয়েকটি বগিতে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, ট্রেনটি ভারত থেকে ঢাকায় ফিরছিল- গোপীবাগে পৌঁছালে আগুন দেয় দুর্বৃত্তরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে, ট্রেনটির ঢাকায় পৌঁছার কথা রাত ৮টা ৪৫ মিনিটে, এর মধ্যে গোলাপবাগ পৌঁছালে আগুনের ঘটনা ঘটে।

 

লেখক